© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ পিএম | ১৯ জানুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এর আগে, রোববার (১৮ জানুয়ারি) রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের নানা বিষয় তারা তুলে ধরবেন বলেও জানান তিনি।

কেএন/টিকে

মন্তব্য করুন